সিলেটে সাবেক যুবদল নেতৃবৃন্দের বিক্ষোভ

ফন্ট সাইজ:

সিলেট-৩ আসনের বিএনপি দলীয় এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নিসংযোগ, দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার দেশি-বিদেশি চক্রান্তের প্রতিবাদে মহানগর যুবদলের সাবেক নেতাদের সমন্বয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। জাতীয়তাবাদী পরিবারের সকল স্তরের অংশগ্রহণে সিলেটের প্রাণকেন্দ্র নয়াসড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল কোর্ট পয়েন্টে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা কঠোর ভাষায় সংসদ সদস্য এম এ মালিকের বাসভবনে সন্ত্রাসী আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের তীব্রতাকে প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ এবং রাষ্ট্রদ্রোহী, সমাজবিদ্বেষী আওয়ামী সন্ত্রাসীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানান। মঈনুল ইসলামের সভাপতিত্বে ও কবির উদ্দিনের সঞ্চালনায় মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন- মহানগর যুবদলের সাবেক সহ- সভাপতি জুয়েল আহমদ জুবেদ, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ডিএইচ খান মিশু, মহানগরের সাবেক সহ- সভাপতি মালেক বক্স, জেলার সাবেক সহ-সভাপতি আবু হানিফ, জেলা যুবদলের সহ-সভাপতি মির্জা জাহেদ, মহানগরের সাবেক সহ-সভাপতি সল্টি দাস, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. শাহজাহান মিয়া, সুদীপ চৌধুরী কৃষ্ণ, যুবদলের সাবেক সিনিয়র সদস্য বি পি দেব শুভ, জাহেদ আহমদ, মাসুক আহমদ, বিএনপি নেতা এস.এ. খান ছাইম, সাইফুল ইসলাম আলম প্রমুখ।