পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আগামী ১লা ডিসেম্বর থেকে যথারীতি চালু থাকার ঘোষণা দিয়েছে কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশন। সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে উপ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, নতুন ভাবে স্ইুফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসেসকে ভিসার আবেদনে সহায়তা প্রদানের জন্য নিয়োগ দেয়া হয়েছে। এর আগে, যে সার্ভিস প্রোভাউডারেরসঙ্গে চুক্তি ছিল তার মেয়াদ ৩০ নভেম্বর শেষ হওয়ার পরিপ্রেক্ষিতে ১লা ডিসেম্বর থেকে ভিসা বন্ধের যে আশঙ্কা তৈরি হয়েছিল তা আর থাকছে না। এর আগে হাইকমিশনের দেয়া একটি বিজ্ঞপ্তিতে কলকাতা ও শিলিগুড়ির বর্তমান ভিসা আবেদন গ্রহন কেন্দ্র দুটিতে ৩০ নভেম্বরের পরে ভিসার আবেদন জমা দিতে নিষেধ করা হয়েছিল। কেননা, উপ দূতাবাস ৩০ নভেম্বরের পর ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের সঙ্গে ভিসা আউটসোর্সিং চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে।
গত ২৪ নভেস্বর দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভাবে ভিসার আবেদন জমা দেয়া যাবে কলকাতায় সল্টলেকের সেক্টর ফাইভে অবস্থিত সিমসিস টাওয়ার, প্লট ওয়াই-১৩, ব্লক ইপি এন্ড জিপি, সল্ট লেক, কলকাতা ৭০০০৯১ ঠিকানায়। অন্যদিকে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসার অবেদন ১লা ডিসেম্বর থেকে নেয়া হবে সেবক রোডে অবস্থিত সিটি মলের প্রথম তলায়।
উপ হাইকশিনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড, ওড়িশা ও ছত্রিশগড় রাজ্যের ভারতীয় নাগরিকরা এবং এইসব রাজ্যে দীর্ঘ মেয়াদের ভিত্তিতে থাকা বিদেশি নাগরিকরা বাংলাদেশের ভিসার জন্য নতুন দুই ঠিকানায় আবেদন জমা দিতে পারবেন।
