সুখবর দিলেন কেট উইন্সলেট

সুখবর দিলেন কেট উইন্সলেট

ফন্ট সাইজ:

চলতি বছরে নিউজিল্যান্ডে শুরু হচ্ছে জনপ্রিয় ‘দ্য লর্ড অব দ্য রিংস’ সিরিজের নতুন সিনেমা ‘দ্য হান্ট ফর গলাম’র শুটিং। ভক্তদের জন্য সুখবর হলো, এই সিনেমায় দেখা যাবে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী কেট উইন্সলেটকে। সিনেমাটি পরিচালনা করছেন অ্যান্ডি সারকিস, যিনি নিজেই আবারো গলাম চরিত্রে অভিনয় করবেন। সিরিজের প্রথম তিনটি সিনেমা ও ‘দ্য হবিট’ ট্রিলজিতেও গলাম চরিত্রে অভিনয় করেছেন তিনি। গল্প ‘দ্য হবিট’ ট্রিলজি ও ‘দ্য লর্ড অব দ্য রিংস’ ট্রিলজির মধ্যবর্তী সময়ের। এখানে দেখা যাবে বিলবো ব্যাগিনসের আংটি সম্পর্কে আরও তথ্য জানতে অ্যারাগন ও গ্যানডালফ গলামকে খুঁজছে। সিনেমায় গ্যানডালফ দ্য গ্রে চরিত্রে আবারো দেখা যাবে বৃটিশ কিংবদন্তি সার ইয়ান ম্যাককিলেনকে। ফ্রোডো চরিত্রে ফিরতে পারেন এলাইজা উড। উইন্সলেটকে সর্বশেষ দেখা গেছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায়। এ ছাড়া, তিনি ‘গুডবাই জুন’ সিনেমা পরিচালনাও করেছেন। জানা গেছে, গলামকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমার দু’টি পর্ব হবে। প্রযোজনা করছেন ‘দ্য লর্ড অব দ্য রিংস’ ও ‘দ্য হবিট’ ট্রিলজির পরিচালক পিটার জ্যাকসন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন