নারান্দিয়াকে মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় আজিজের

নারান্দিয়াকে মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় আজিজের

ফন্ট সাইজ:

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ১০নং নারান্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আলোচনায় নতুন মুখ মো. আঃ আজিজ। তিনি পূর্বধলা উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য। সততা, স্বচ্ছতা ও উন্নয়নমুখী কর্মকাণ্ডের কারণে এলাকায় তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। এলাকাবাসী জানান, আঃ আজিজ একজন শিক্ষিত, ভদ্র, সৎ ও জনবান্ধব মানুষ। তিনি সবসময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। তাই আসন্ন নির্বাচনে তাকে চেয়ারম্যান পদে দেখতে চায় নারান্দিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ। এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মো. আঃ আজিজ বলেন, আমি যদি চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারি তাহলে নারান্দিয়া ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো। যুব সমাজকে খেলাধুলা ও কর্মমুখী কাজে সম্পৃক্ত করে একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত মডেল নারান্দিয়া ইউনিয়ন গড়বো- ইনশাআল্লাহ্‌। এছাড়াও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে সরকারি মালামাল, রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সরকারি সকল সেবা স্বচ্ছভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন তিনি। ইতিমধ্যে নারান্দিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে, হাট-বাজারে ও চায়ের দোকানে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।