দিপুর সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোর বাংলাদেশ ‘এ’ দলের

দিপুর সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোর বাংলাদেশ ‘এ’ দলের

ফন্ট সাইজ:

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে এক প্রান্তে লড়াই করে বাংলাদেশ ‘এ’ দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দিলেন শাহাদাত হোসেন দিপু। প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে তার অষ্টম সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ২৩২ রান তোলে বাংলাদেশ ‘এ’ দল।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ১২ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। অধিনায়ক সাইফ হাসান ২ ও মাহমুদুল হাসান জয় ৯ রান করে সাজঘরে ফেরেন। এরপর ক্রিজে আসেন মাহিদুল ইসলাম অঙ্কন। তাকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ৯৫ রান যোগ করেন শাহাদাত হোসেন দিপু। ফিফটি থেকে ৮ রান দূরে থাকতে সাজঘরে ফেরেন অঙ্কন। এরপর আফিফ হোসেন ও সাব্বির রহমান রুম্মন দ্রুত বিদায় নিলে ১১৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। পেস অলরাউন্ডার এসএম মেহেরবকে নিয়ে লড়াই করেন দিপু। ষষ্ট উইকেট জুটিতে আসে ৪৮ রান