চকরিয়ার আওয়ামী লীগ নেতা ঢাকায় আটক

চকরিয়ার আওয়ামী লীগ নেতা ঢাকায় আটক

ফন্ট সাইজ:

কক্সবাজারের চকরিয়ার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আজিমুল হক আজিম ঢাকায় আটক হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকার একটি বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।

আজিমুল হক আজিম চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

চকরিয়া থানার ওসি আরিফুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাকে আটক করার পর ডিবি পক্ষে থেকে যোগাযোগ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ঢাকায় আটক আওয়ামী লীগ নেতাকে চকরিয়া আনা হবে। তার বিরুদ্ধে কয়টি মামলা আছে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’