সিলেটের কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হতে গিয়ে ফয়জুল হক নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কানাইঘাট পৌরসভার পানি শোধনাগার প্রকল্পের সামনে সুরমা নদী পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সুরমা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করেন ফয়জুল হক। এ সময় নদীর পানিতে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন। নিখোঁজ ফয়জুল হকের বাড়ি কানাইঘাট উপজেলার ২ নম্বর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের আমবাড়ী গ্রামে। এদিকে, নিখোঁজ বৃদ্ধকে উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি দল তল্লাশি চালিয়েছে। বিকাল পর্যন্ত ওই বৃদ্ধকে পাওয়া যায়নি।
কানাইঘাটে সাঁতরে নদী পার হতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ
কানাইঘাট (সিলেট) প্রতিনিধি
২৭ নভেম্বর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
