জেদ্দা থেকে সিলেটে আসা ফ্লাইটে মিললো কোটি টাকার স্বর্ণ

ফন্ট সাইজ:

জেদ্দা থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মিললো কোটি টাকার স্বর্ণের চালান। ৮ যাত্রীর কাছ থেকে তল্লাশি চালিয়ে ওই চালান আটক করা হয়। বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে এই স্বর্ণ জব্দ করা হয়। বিমানবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-২৩৬) ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এ সময় এনএসআই ও ওসমানী বিমানবন্দর কাস্টমসের সমন্বয়ে ফ্লাইটটিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফ্লাইটে আসা ৮ যাত্রীর কাছ থেকে মোট ৬৮১ গ্রাম অপরিশোধিত স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকা বলে জানায় কাস্টমস। পরবর্তীতে অভিযানের পর কাস্টমস কর্তৃপক্ষ ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা রাজস্ব আদায় করেছে।