আইনি নোটিশ পাঠালেন শাহরুখ

আইনি নোটিশ পাঠালেন শাহরুখ

ফন্ট সাইজ:

অনন্ত আম্বানি ও শাহরুখ খানের একটি ভাইরাল ভিডিও ঘিরে এবার আইনি পদক্ষেপ নিয়েছেন বলিউড বাদশাহ। নেটপ্রভাবী সুবিজ্ঞ শর্মাকে আইনি নোটিশ পাঠিয়েছেন অভিনেতার আইনজীবী। ছড়িয়ে পড়া ভিডিওতে অনন্তের একটি অঙ্গভঙ্গিকে শাহরুখকে চুপ থাকতে বলার ইঙ্গিত হিসেবে প্রচার করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। শাহরুখের আইনজীবীর দাবি, প্রচারিত বক্তব্য বিভ্রান্তিকর ও মানহানিকর। সম্প্রতি পাঠানো নোটিশে ভিডিওটি সরানোর নির্দেশ দেয়া হয়েছে।