প্রয়াত নির্মাতা জাহিদুর রহিম অঞ্জনের জন্মদিন উপলক্ষে আজ থেকে রাজধানীতে শুরু হচ্ছে স্মরণানুষ্ঠান। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের আয়োজনে বিশ্বসাহিত্য কেন্দ্রে বিকাল ৪টায় পর্দা উঠবে তিনদিনের এই আয়োজনের। থাকছে নির্মাতার আলোকচিত্র, স্মৃতিচিহ্ন প্রদর্শনী, স্মরণসভা ও তার নির্মিত ‘মর্নিং’ সিনেমার প্রদর্শনী। ছবিটিতে অভিনয় করেছিলেন প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান। আগামী ২৯শে নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।
নির্মাতা অঞ্জন স্মরণে বিশেষ আয়োজন
স্টাফ রিপোর্টার
২৭ নভেম্বর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
