চার বছর পর আবারো ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন রোমানিয়ান পপশিল্পী ওটিলিয়া। ‘বিলিয়নেরা’খ্যাত এই গায়িকা বুধবার ঢাকায় পৌঁছেছেন। আজ রাজধানীর মাদানি এভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হবে তার কনসার্ট। ‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক আয়োজনে আরও থাকছেন সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড। ঢাকায় পৌঁছে ভক্তদের সঙ্গে দেখা করার উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওটিলিয়া। এর আগে ২০২২ সালে বাংলাদেশে এসেছিলেন
এই সংগীতশিল্পী।
ওটিলিয়া আজ গাইবেন ঢাকায়
স্টাফ রিপোর্টার
২৭ নভেম্বর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
