বিয়েতে ফারিয়ার বিশেষ শর্ত

বিয়েতে ফারিয়ার বিশেষ শর্ত

ফন্ট সাইজ:

বিয়ের জন্য পাত্র নির্বাচনে নিজের ও পরিবারের পছন্দের কথা জানিয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার মতে, জীবনসঙ্গী হতে হবে কর্মঠ, পরিশ্রমী এবং নারীদের প্রতি শ্রদ্ধাশীল। বিশেষ করে একজন সফল নারীকে সম্মান করার মানসিকতা থাকতে হবে পাত্রের। সম্প্রতি ফারিয়া বলেন, অনেক পুরুষই নারীদের পরিশ্রম ও সাফল্যের যথাযথ স্বীকৃতি দিতে চান না। তাই তার পরিবার চায়, ভবিষ্যৎ জীবনসঙ্গী তার পেশা, কাজ ও পরিবারের সদস্যদের সম্মান করবেন।