অন্য পরিচয়ে বিজয় সেতুপতি

অন্য পরিচয়ে বিজয় সেতুপতি

ফন্ট সাইজ:

অভিনেতা হিসেবে পর্দায় তুমুল জনপ্রিয় বিজয় সেতুপতি এবার আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চে নতুন ভূমিকায় হাজির হয়েছেন। ৫৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে উপস্থাপক হিসেবে অভিষেক হয়েছে তার। নিউ ইয়র্কের হিলটন মিডটাউনে আয়োজিত অনুষ্ঠানে কালো ব্লেজারে সোনালি নকশার পোশাকে নজর কাড়েন এ দক্ষিণী তারকা। তার সঙ্গে উপস্থাপকের দায়িত্বে ছিলেন আরও কয়েকজন আন্তর্জাতিক তারকা। এ অভিনেতার আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপকের নতুন পরিচয় দর্শকদের নজর কেড়েছে।