টেলরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য

টেলরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ফন্ট সাইজ:

জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী টেলর সুইফটকে ঘিরে নতুন এক প্রতিবেদন প্রকাশের পর আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সাংবাদিক মে জংয়ের লেখা ‘দ্য মাস্টারমাইন্ড’ শিরোনামের এই প্রতিবেদনে তাকে এমন একজন ব্যক্তি হিসেবে তুলে ধরা হয়েছে, যিনি নিজে ভুক্তভোগী হওয়ার পাশাপাশি অন্যদেরও হেয় করেন বলে অভিযোগ রয়েছে। প্রতিবেদনে টেলরের বিরুদ্ধে প্রভাব খাটানো, প্রতিশোধপরায়ণতা ও অন্যদের একঘরে করার অভিযোগ উঠেছে।