মঞ্চে পড়ে আহত মিষ্টি জান্নাত

মঞ্চে পড়ে আহত মিষ্টি জান্নাত

ফন্ট সাইজ:

রাজধানীতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। র‌্যাম্পে হাঁটার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে পায়ে আঘাত পান তিনি। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন এ অভিনেত্রী। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড-২০২৬’র তৃতীয় আসর। অনুষ্ঠানে একটি বেসরকারি ইলেকট্রনিক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অংশ নেন মিষ্টি জান্নাত।