দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে: সেলিম উদ্দিন

দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে: সেলিম উদ্দিন

ফন্ট সাইজ:

দেশে একটি যোগসাজশের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন। বুধবার ঢাকা মহানগরী উত্তর কার্যালয়ে ২০২৭-২০২৮ কার্যকালের জন্য নির্বাচিত মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সেলিম উদ্দিন বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে যেকোনো বিষয়ে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করা প্রয়োজন। দেশের স্বার্থে এবং জাতীয় কল্যাণে দেশের স্থিতিশীলতা, শান্তি ও জনগণের স্বার্থ রক্ষায় মজলিসে শূরা সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নব-নির্বাচিত মজলিসে শুরার সদস্যদের উদ্দেশে তিনি বলেন, শুরার সদস্য হিসেবে প্রত্যেকের ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হয়েছে। সংগঠনের নীতি ও আদর্শের আলোকে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক পরামর্শ ও মতামত দেয়া আমাদের গঠনতান্ত্রিক দায়িত্ব। পারস্পরিক আলোচনা, পরামর্শ ও সমন্বয়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিমসহ ঢাকা মহানগরী উত্তরের নব-নির্বাচিত মজলিসে শুরার সদস্যরা উপস্থিত ছিলেন। উলেখ্য, ঢাকা মহানগরী উত্তরের রুকনদের ভোটে প্রথম ধাপে ১৪১ জন (১০৯ জন পুরুষ ৫২ জন মহিলা) নির্বাচিত হন। ২য় ধাপে নির্বাচিত শূরা সদস্যদের ভোটে ৬২ জন (৩২ জন পুরুষ ১০ জন মহিলা) নির্বাচিত হন। এ সময় মহানগরী আমীর ১৬ জনকে মনোনিত করা হয়। বিকাল ৩টায় মহিলা শূরা সদস্য ও রাত সাড়ে ৭টায় পুরুষ সদস্যরা শপথ গ্রহণ করেন।