মিরপুর-১০ এলাকায় অবৈধভাবে বসা হকারদের ফের উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার বিকাল ৩টা থেকে এই উচ্ছেদ চালানো হয়। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলির নেতৃত্বে চালানো অভিযানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
অভিযানে মিরপুরকে ফুটপাত ও দখলমুক্ত করতে ডিএনসিসি কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান প্রশাসক। গত ২০শে অক্টোবর মিরপুর ১০- এর ফুটপাতে অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে জনগণের ফুটপাত উন্মুক্ত করে দেয়া হয়। এরমধ্যেই ফের বসে যায় হকাররা। খবর পেয়ে ডিএনসিসি প্রশাসক এসব হকারদের উচ্ছেদ করেন।
