গাজীপুরে মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, কারখানা ভাঙচুরের চেষ্টা

টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

গাজীপুরে মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, কারখানা ভাঙচুরের চেষ্টা

ফন্ট সাইজ:

গাজীপুরের তিন সড়ক এলাকায় ঢাকা-গাজীপুর মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার সকালে ছুটি হয়ে যায় কয়েকটি পোশাক কারখানা।

এ সময় আশপাশের অন্য পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে স্পেরো অ্যাপারেলস কারখানার গেটে ভাঙচুরের চেষ্টা করেন।

পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা বাহিনী।

অন্যদিকে নগরীর নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করা হয়। টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা বাহিনী।