সেমিফাইনালের আগে ‘এ’ দলে তিন পরিবর্তন

ফন্ট সাইজ:

২৭শে নভেম্বর এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের সেমিফাইনালে খেলবে বাংলাদেশ ‘এ’ দল। নকআউট পর্বের এ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অবশ্য দলটিতে এসেছে তিনটি পরিবর্তন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দলে ডাক পাওয়ায় পারভেজ হোসেন ইমন ও ইয়াসির আলী চৌধুরী খেলবেন না। চোটের কারণে ছিটকে গেছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে তাদের জায়গায় নেয়া হয়েছে মাহমুদুল হাসান জয়, মাহিদুল ইসলাম অঙ্কন ও এসএম মেহেরবকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকায় ইমন ও ইয়াসিরকে ছাড়াই সেমিফাইনালে খেলতে হবে বাংলাদেশকে। তাদের পরিবর্তে ব্যাটিং বিভাগে যুক্ত হয়েছেন মাহমুদুল হাসান জয় ও মাহিদুল ইসলাম অঙ্কন। অন্যদিকে চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন এসএম মেহেরব। তিনি বোলিং বিভাগে সাইফউদ্দিনের বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন। গ্রুপপর্বে হংকং ও আফগানিস্তানকে হারিয়ে সেরা চারে জায়গা করে নেয় সাইফ হাসানের দল। তবে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে হারে মিজানুর রহমান বাবুলের শিষ্যরা।