মিনিসো বাংলাদেশ-এর পরিচালক শাহ্ রাঈদ চৌধুরী বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘এমার্জিং বিজনেস লিডার অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছেন। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘ইউনাইটেড গ্রুপ প্রেজেন্টস ১০ম লিডারশিপ সামিট’-এ এই পুরস্কার ঘোষণা করা হয়। কৌশলগত নেতৃত্ব, উদ্যোক্তা হিসেবে দূরদর্শী চিন্তাভাবনা এবং দেশের অন্যতম সুপরিচিত আন্তর্জাতিক লাইফস্টাইল রিটেইল ব্র্যান্ড হিসেবে মিনিসোকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়েছে।
২০১৭ সালে বনানী ১১-তে প্রথম আউটলেট চালুর মাধ্যমে বাংলাদেশে যাত্রা শুরু করে মিনিসো। বর্তমানে দেশজুড়ে ব্র্যান্ডটির ৩৫টিরও বেশি স্টোর রয়েছে। ইভিন্স গ্রুপ ব্র্যান্ডটির মাস্টার ফ্র্যাঞ্চাইজি পার্টনার হিসেবে এর কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে তরুণ ক্রেতাদের পছন্দ, রুচি ও ক্রয়-আচরণ সম্পর্কে গভীর ধারণা মিনিসোর এই অগ্রযাত্রাকে ত্বরান্বিত করেছে।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শাহ্ রাঈদ চৌধুরী বলেন, “আমাদের লক্ষ্য হলো ধারাবাহিক প্রবৃদ্ধি নিশ্চিত করা। ব্র্যান্ডের পরিধি সম্প্রসারণ, নতুন সম্ভাবনা অন্বেষণ এবং রিটেইল শিল্পে আরও উচ্চতর মানদণ্ড প্রতিষ্ঠার ওপর আমরা গুরুত্ব দিচ্ছি।”
নান্দনিক ডিজাইনের পণ্য, সাশ্রয়ী মূল্য এবং বিশ্বব্যাপী জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ড ও চরিত্রের সঙ্গে বিশেষ আইপি (ওচ) কোলাবোরেশনের মাধ্যমে বৈশ্বিক ট্রেন্ডকে স্থানীয় ক্রেতাদের কাছে সহজলভ্য করে তুলছে মিনিসো। এর মধ্যে রয়েছে Harry Potter, Stranger Things, Sanrio I Marvel-এর পাশাপাশি আনুষ্ঠানিকভাবে লাইসেন্সপ্রাপ্ত FIFA World Cup ২০২৬ মার্চেন্ডাইজ।
২০২৫ সালের জানুয়ারিতে মিনিসোর গুলশান-২ আউটলেট বিশ্বজুড়ে ব্র্যান্ডটির সেরা ১০০টি স্টোরের তালিকায় স্থান করে নেয়। এছাড়া ২০২৬ সালে বাংলাদেশ রিটেইল কংগ্রেস অ্যাওয়ার্ডসে মিনিসো বাংলাদেশ ‘বেস্ট রিটেইলার’ এবং ‘বেস্ট ইন-স্টোর ডিজাইন’—এই দুটি বিভাগে পুরস্কার অর্জন করে।
শাহ্ রাঈদ চৌধুরী এই অর্জনকে, তাঁর নেতৃত্বের পাশাপাশি বাংলাদেশের রিটেইল শিল্পে মিনিসো ও ইভিন্স গ্রুপের ধারাবাহিক অগ্রযাত্রার একটি উল্লেখযোগ্য স্বীকৃতি বলে মনে করেন।
