দেশের প্রথম ফ্যাশন, গ্রাফিক ডিজাইন, ইন্টেরিয়র আর্কিটেকচার ও অ্যাপারেল বিশেষায়িত বিশ্ববিদ্যালয়- ‘শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে শুরু হচ্ছে ভর্তি মেলা। উইন্টার ও সামার ২০২৭ সেশনের ভর্তি কার্যক্রমকে কেন্দ্র করে বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে শুরু হচ্ছে এই মেলা। রাজধানীর উত্তরা ১৭ নং সেক্টরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুরু হওয়া এই মেলা আগামী ১০ই ডিসেম্বর পর্যন্ত চলবে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলের জন্য উন্মুক্ত থাকবে।
মেলা চলাকালে ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদান ছাড়াও অ্যাডমিশন ফিতে ৫০ শতাংশ ওয়েভার এবং প্রথম সেমিস্টারের টিউশন ফিতে অতিরিক্ত ১০ শতাংশ ওয়েভার সুবিধাসহ থাকবে গিফট হ্যাম্পার।
মেলায় অংশ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকগণ সরাসরি ক্যাম্পাস ঘুরে দেখাসহ অভিজ্ঞ শিক্ষক ও একাডেমিক সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রোগ্রামগুলোর ক্যারিয়ার সম্ভাবনা, পাঠদান পদ্ধতি, আধুনিক কারিকুলাম, ইন্ডাস্ট্রি সংযোগ ও ক্রেডিট ট্রান্সফারের সুযোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এ ছাড়াও মেলার উদ্বোধনী দিনে থাকছে ফ্ল্যাশমব ও সেলফি বুথের মত বিনোদনের সুযোগ।
মেলায় অংশগ্রহণকারীগণ মেলার রেফারেন্সে শান্ত-মারিয়ামের যেকোন বাসে যাতায়াত করতে পারবেন।
উল্লেখ্য, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী জব-ওরিয়েন্টেড ৫টি অনুষদের অধীনে মোট ৩১টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে। বিজ্ঞপ্তি।
