প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্ভাব্য সংলাপে অংশ নিতে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। দলীয় সূত্রে এমনটিই জানা গেছে।
অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায় একটি কর্মসূচিতে অংশ নেয়ার কথা থাকলেও তা বাতিল করেছেন তিনি।
আগামী ২৬ নভেম্বর দেশে ফেরার কথা থাকলেও মঙ্গলবারই অস্ট্রেলিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন জামায়াত আমীর।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেলে অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন শফিকুর রহমান।
গত ১৯ নভেম্বর দিবাগত রাতে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন জামায়াত আমীর।
