কঠিন চ্যালেঞ্জে দ্বিতীয় দিনের শুরু বাংলাদেশের

সেঞ্চুরিয়ন টেস্ট

কঠিন চ্যালেঞ্জে দ্বিতীয় দিনের শুরু বাংলাদেশের

ফন্ট সাইজ:

সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনটা সুপারস্পোর্ট পার্কে বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের মতো কেটেছে। ব্যাটিং বিপর্যয়ে প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে যাওয়ার পর বল হাতেও স্বস্তি ফেরাতে পারেনি সফরকারীরা। জবাবে ১৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৮ রান তুলে দিন শেষ করে দক্ষিণ আফ্রিকা। হাতে ৯ উইকেট রেখে স্বাগতিকরা টাইগারদের চেপে ধরেছে। আজ দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

বৃষ্টির কারণে দিনের বড় একটি অংশ নষ্ট হলেও দুই দলের প্রথম ইনিংসের লড়াই শুরু হয়। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়ে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে দক্ষিণ আফ্রিকা। দিনের শেষভাগে আলোস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে মাত্র ১টি উইকেট নিতে পারে বাংলাদেশ।

মার্কেস অ্যাকারম্যান ৫৩ বলে ৪৬ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে জুবেইর হামজা অপরাজিত ৯ রানে। দ্বিতীয় দিন শুরু হবে দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য লিডের হাতছানি নিয়ে। বাংলাদেশকে দ্রুত উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার কঠিন চ্যালেঞ্জ নিতে হবে।