রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-১০। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।
রোববার ২২ নভেম্বর সকাল ৭টা ৫ মিনিটের দিকে গোয়ালন্দঘাট থানার সোহরাব মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত তুহিন মোল্লা ওই এলাকার ভানু মোল্লার ছেলে। এসআরবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআরবি আরও জানায়, আটক তুহিন মোল্লা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তিনি গোয়ালন্দঘাট থানার একটি মাদক মামলার এজাহারনামীয় আসামি বলেও জানিয়েছে এসআরবি-১০ উদ্ধার করা হেরোইনসহ আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি-১০ জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
