বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন আজিজুল আলম খান। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমান উল্লাহ আমান এবং সদস্যসচিব হয়েছেন অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। শনিবার সকালে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় এ আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইন।
সভায় শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম।
সভায় শ্রমিক দলের সাংগঠনিক ও আর্থিক কার্যক্রম, শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি আদায় এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
রেজুলেশনে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় উপস্থিত ২৪ জন কর্মকর্তা আলোচনার মাধ্যমে নিজেদের পদত্যাগ করে নতুন আহ্বায়ক কমিটি গঠনে সম্মতি জানান। আগামী ছয় মাসের মধ্যে কাউন্সিল সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে নতুন কমিটিকে।
শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটিতে আজিজুল আলম খান
স্টাফ রিপোর্টার
অনলাইন
১৩ মিনিট আগে
২২ নভেম্বর (রবিবার), ২০২৬, ৬ঃ৩৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
