পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীরর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই দেশের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একমত হয়েছে ঢাকা-কাঠমান্ডু। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও নেপালের সহযোগিতা সম্প্রসারণে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে উভয় পক্ষ। সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক আলোচিত হয়। এছাড়া পররাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হওয়ায় সালাহউদ্দিনকে অভিনন্দন জানান নেপালের রাষ্ট্রদূত।
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরালো করতে সম্মত বাংলাদেশ-নেপাল
কূটনৈতিক রিপোর্টার
অনলাইন
১৪ মিনিট আগে
২২ নভেম্বর (রবিবার), ২০২৬, ৬ঃ০৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
