পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্স ও রাশিয়ার দূতের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্স ও রাশিয়ার দূতের সাক্ষাৎ

ফন্ট সাইজ:

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্স ও রাশিয়ার রাষ্ট্রদূত। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. খলিলের সঙ্গে রাশিয়ার আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন এবং ফ্রান্সের জ্য মার্ক সেরে শার্লের সাক্ষাৎ হয়। সেগুনবাগিচা জানায়, উভয় রাষ্ট্রদূতের সঙ্গেই দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া তাদের মধ্যে জাতিসংঘ-সংক্রান্ত নানা বিষয়েও আলোচনা হয়েছে।