খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে রেলওয়ে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আবারও কালো রং ছিটিয়ে বিকৃত করার ঘটনা ঘটেছে। কয়েক সপ্তাহের ব্যবধানে একই প্রতিকৃতিতে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটলো।
রোববার সকালে শিববাড়ি মোড়ে গিয়ে দেখা যায়, খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আঁকা দেয়ালের অন্য গ্রাফিতিগুলো অক্ষত রয়েছে। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডলে স্প্রে জাতীয় কালো রং ছিটিয়ে বিকৃত করা হয়েছে।
মহানগরীর গুরুত্বপূর্ণ শিববাড়ি মোড়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ভবনের বিপরীতে দেয়ালটিতে বিভিন্ন জাতীয় ও বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়েছে। এর মধ্যে রয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কবি মাইকেল মধুসূদন দত্ত এবং জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ ও ওসমান হাদিসহ বিভিন্ন ব্যক্তির প্রতিকৃতি।
খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, বিষয়টি জেনেছি। কে বা কারা করেছে তা খুঁজে বের করা হবে।
এর আগে গত ৬ নভেম্বর নগরীর যশোর রোডসংলগ্ন রেলস্টেশন এলাকায় দেয়ালচিত্রে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালো কালি মাখায় দুর্বৃত্তরা। পরদিন ৭ নভেম্বর কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর উদ্যোগে প্রতিকৃতিটি নতুন করে আঁকা হয়।
খুলনায় ফের রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং ছিটিয়ে বিকৃতি
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
অনলাইন
৩৯ মিনিট আগে
২২ নভেম্বর (রবিবার), ২০২৬, ৪ঃ১২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
