খুলনার যুবলীগ নেতা কাউট ঢাকায় গ্রেপ্তার

খুলনার যুবলীগ নেতা কাউট ঢাকায় গ্রেপ্তার

ফন্ট সাইজ:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী-যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি কাজী তালাত হোসেন কাউটকে রাজধানীর মতিঝিল থে‌কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। ‎শনিবার রাত ১২টার দিকে মতিঝিল থানার এজিবি কলোনির হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী কাজী তালাত হোসেন কাউটকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করলে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

‎কাজী তালাত হোসেন কাউটের বাড়ি খুলনার খালিশপুর হাউজিং এস্টেটের নয়াবাটি এলাকায়। তিনি খুলনা মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি,জমিদখল, এটটি বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান দখল করার অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর কাউট খুলনা ছাড়েন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পরে গতকাল ধরা পড়েন। তার বিরুদ্ধে খালিশপুর থানায় একাধিক মামলা রয়েছে।

‎মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হ‌চ্ছে।