গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩৫০ জনে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪ জন মারা গেছে। দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৩৮ জন রোগী এসেছে একই সময়ে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৪৬ জন, রাজশাহীতে ৩৫ জন, সিলেটে ১৭৬ জন, চট্টগ্রামে ২৪৩ জন, বরিশালে ১০০ জন, ময়মনসিংহে ৫৩ জন, খুলনায় ৪৯ জন এবং রংপুরে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাম উপসর্গে আরো ৯ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
অনলাইন
১৪ মিনিট আগে
২২ নভেম্বর (রবিবার), ২০২৬, ৪ঃ০৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
