সংকটাপন্ন মাতিয়া বানু শুকু

সংকটাপন্ন মাতিয়া বানু শুকু

ফন্ট সাইজ:

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের মধ্যে এবার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকুর। গতকাল সকাল ৭টায় জরুরি ভিত্তিতে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালের আইসিইউতে নেয়া হয় তাকে। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে এই নাট্যব্যক্তিত্বকে। ক্যান্সার ছড়িয়ে পড়ায় প্রতি মিনিটে ১৫ থেকে ২০ লিটার অক্সিজেন প্রয়োজন হচ্ছে। তিনি ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা এবং নির্মাতা নূরুল
আলম আতিকের স্ত্রী।