সংকট কাটিয়ে মঞ্চে অলকা

সংকট কাটিয়ে মঞ্চে অলকা

ফন্ট সাইজ:

দীর্ঘদিন পর মঞ্চে ফিরছেন বলিউডের গুণী সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। শ্রবণশক্তি হারানোর কারণে সংগীত জগৎ থেকে দূরে থাকা এই গায়িকা সুভাষ ঘাইয়ের আমন্ত্রণে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সম্মতি জানিয়েছেন। পরিচালকের চলচ্চিত্র জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১১ই ডিসেম্বর মুম্বইয়ে বসবে ‘কেয়া জমানা থা’ আয়োজন। সম্প্রতি অলকার বাড়িতে গিয়ে তাকে আমন্ত্রণ করেন সুভাষ ঘাই। ২০২৪ সালে ভাইরাস সংক্রমণের পর শ্রবণশক্তি হারান অলকা। এরপর থেকে নিয়মিত গান ও জনসমাগমে তার উপস্থিতি কমে যায়।