লন্ডনের মঞ্চে ‘অম্বা ও ভীষ্ম’

লন্ডনের মঞ্চে ‘অম্বা ও ভীষ্ম’

ফন্ট সাইজ:

মহাভারতের অম্বা ও ভীষ্মের অনুচ্চারিত সম্পর্ক, প্রত্যাখ্যান আর প্রতিশোধের গল্প নিয়ে বাংলা মুভমেন্ট থিয়েটার লন্ডনের মঞ্চে আনছে নাটক ‘অম্বা ও ভীষ্ম’। আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পূর্ব লন্ডনের ব্র্যাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে নাটকটি মঞ্চস্থ হবে। এটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন ড. মুকিদ চৌধুরী। অভিনয়, মুভমেন্ট আর সরাসরি সংগীতের সমন্বয় এই প্রযোজনার বিশেষ দিক। প্রাচ্য ও পাশ্চাত্যের সুর মিলে তৈরি হয়েছে নাটকের নিজস্ব আবহ।