শৈশবের কেভিন হয়ে আসছেন ম্যাকোলে

শৈশবের কেভিন হয়ে আসছেন ম্যাকোলে

ফন্ট সাইজ:

শৈশবের জনপ্রিয় চরিত্র কেভিন হয়ে আবারো পর্দায় ফিরছেন হলিউড অভিনেতা ম্যাকোলে কালকিন। জনপ্রিয় ক্রিসমাস ফ্র্যাঞ্চাইজি ‘হোম অ্যালোন’র নতুন কিস্তি নির্মাণের উদ্যোগ নিয়েছে ডিজনি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন কালকিন, সেথ রোগেন ও ইভান গোল্ডবার্গ। প্রযোজনার দায়িত্বেও থাকছেন রোগেন ও গোল্ডবার্গ। তবে নতুন সিনেমার গল্প কিংবা অভিনয়শিল্পীদের তালিকা এখনো প্রকাশ করা হয়নি। ১৯৯০ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমায় কেভিন চরিত্রে অভিনয় করে বিশ্ব জুড়ে পরিচিতি পান কালকিন।