মোজতবা খামেনি কোথায়?

মোজতবা খামেনি কোথায়?

ফন্ট সাইজ:

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ তৃতীয় সপ্তাহে প্রবেশ করায় ইরানের শীর্ষ নেতৃত্বের অবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠছে। বিশেষ করে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ঘিরে জল্পনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র, ইসরাইল বলার চেষ্টা করছে যে, তিনি নিহত হয়েছেন অথবা এমন আহত হয়েছেন যে, তার পক্ষে আর যুদ্ধ পরিচালনা করা সম্ভব নয়।

কিন্তু এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল বাঘাই বলেন, দেশের নেতৃত্ব অক্ষত রয়েছে। সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যে গুঞ্জন চলছে তা সঠিক নয়। তিনি বলেন, আমি বলতে পারি, তিনি ভালো আছেন। আপনারা ইতিমধ্যেই তার বার্তা শুনেছেন এবং খুব শিগগিরই তিনি জনগণের উদ্দেশে আবারও বার্তা দেবেন। এই সাক্ষাৎকারটি যুদ্ধের ১৭তম দিনে নেয়া হয়। তেহরান এখনো এই সংঘাতকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ থেকে চাপিয়ে দেয়া যুদ্ধ হিসেবে বর্ণনা করছে।

বাঘাই বলেন, এই অযৌক্তিক ও অপ্ররোচিত আগ্রাসনের ১৭তম দিন মঙ্গলবার। সবার কাছেই এখন পরিষ্কার যে এটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপিয়ে দেয়া যুদ্ধ। তিনি আরও জানান, যুদ্ধ শুরুর সময় ইরান আলোচনায় যুক্ত ছিল। আমরা আলোচনা করছিলাম। ইরানিরা তাদের মাতৃভূমি রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং আমরা এখন সেটিই করছি।

ইরানের কর্মকর্তারা বারবার বলছেন, এটি একটি প্রতিরক্ষামূলক যুদ্ধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্যই তাদের সামরিক পদক্ষেপ নিতে হচ্ছে। এই সংঘাতের সময় সবচেয়ে বড় উদ্বেগের একটি বিষয় হলো হরমুজ প্রণালির নিরাপত্তা। এটি বিশ্বের তেলের একটি বড় অংশ পরিবহনের গুরুত্বপূর্ণ পথ। ভারত এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কারণ এই অঞ্চলে ভারতীয় পতাকাবাহী অনেক জাহাজ চলাচল করে। বাঘাই জানান, একটি ভারতীয় জাহাজ নিরাপদে প্রণালি অতিক্রম করে সেদিনই ভারতে পৌঁছেছে। তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ভারতীয় ও ইরানিদের মধ্যে অনেক মিল রয়েছে এবং আমরা এই সম্পর্ক আরও জোরদার করতে চাই।

তবে তিনি সতর্ক করে বলেন, পুরো অঞ্চলের নিরাপত্তাহীনতার প্রভাব হরমুজ প্রণালিতেও পড়েছে এবং এ জন্য ইরান দায়ী নয়। বাঘাই আরও বলেন, যেসব দেশ এই যুদ্ধে জড়িত, তাদের জাহাজকে নিরপেক্ষ হিসেবে দেখা হবে না। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে আগ্রাসনকারী দেশের জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না। কারণ তাদের চলাচল আর নিরীহ নয়- তারা এই আগ্রাসনে ভূমিকা রাখছে।
তিনি স্পষ্ট করে জানান, যারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করছে, তাদের জাহাজ হরমুজ প্রণালি দিয়ে যেতে দেয়া হবে না।

Mozammel

২ মাস আগে

Alhamdulillah

মন্তব্য করুন