ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ফন্ট সাইজ:

ফেনীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ। শনিবার দুপুরে ফেনী সদর উপজেলার লালপোল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করে তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় দেড় মিনিটের ভিডিও ফুটেজে দেখা যায়, ১৫ থেকে ২০ জন যুবক এতে অংশ নেন। যারমধ্যে অনেকের মুখে মাস্ক পরা।

লালপোলে মিছিলের ব্যাপারে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু লোকের অংশগ্রহণে একটি মিছিলের ভিডিও দেখা গেছে। তবে মিছিলের স্থান এবং তা শনিবারের কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। মিছিলে উপস্থিতিদের শনাক্তের চেষ্টা চলছে।’