২০১৪ সাল থেকে আনু মুহাম্মদের সম্পাদনায় সর্বজনকথা ত্রৈমাসিক জার্নাল প্রকাশ হয়ে আসছে। সর্বজনকথা তার পথচলার ১৩ বছরে পদার্পন করেছে। এই উপলক্ষে আজ বাংলা একাডেমীর আল মাহমুদ কর্ণারে একটি প্রীতি সম্মিলনী ও লেখক পাঠক মতবিনিময় সভা অনুষ্টিত হবে। প্রীতি সম্মিলনী শুরু হবে আজ বিকাল ৩ টায়। মতবিনিময় শেষে গান গাইবেন সর্বজনকথার শুভাকাঙ্ক্ষী শিল্পীরা।
সবশেষ চা পর্ব ও আলাপ। বর্তমান সময়ে আধিপত্যবাদী রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক বয়ানের বিপরীতে সর্বজনের পক্ষে জ্ঞানভিত্তিক বিশ্লেষণধর্মী আলোচনা উপস্থিত করার করার জন্য ১২ বছর ধরে সর্বজনকথা অধ্যাবসায়ের সাথে কাজ করে যাচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সর্বজনকথা পরিষদের সম্পাদক আনু মুহাম্মদ সহ সর্বজনকথা পরিষদের সকল সদস্য।
