মৌলভীবাজারে জেলা ওলামা মাশায়েখ সম্মেলন সম্পন্ন

ফন্ট সাইজ:

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জেলা ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজার প্রেস ক্লাবের হল রুমে এই সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফেজ মুফতি মঈনুদ্দীন খান তানভীর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলার প্রধান উপদেষ্টা আলহাজ মাওলানা আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মুফতি রুহুল আলম। সম্মেলনে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দসহ সর্বস্তরের আলেম-ওলামা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।