চট্টগ্রামের মিরসরাইয়ে সোহাগ এলিট পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় পুলিশের টহল ভ্যান দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার ভোর ৫টা ১০ মিনিটে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকায় চিনকী আস্তানা বাবুর তেলের দোকানের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোহাগ এলিট পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে পুলিশের টহল ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে টহল ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ভ্যানে থাকা ৬ জন পুলিশ সদস্য আহত হন। জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি রাকিবুল হাসান বলেন, এ ঘটনানায় ৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জন মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। অপর ২ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে পুলিশের টহল ভ্যান, আহত ৬ পুলিশ সদস্য
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২১ নভেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
