সমাজকল্যাণ মন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন বলেছেন, যারা মানুষ খুন, গুম করলো, মামলা-মোকাদ্দমা দিয়ে জনরোষ থেকে বাঁচার জন্য পালিয়ে গেল। তারা মানুষের কাছে মাফ চাইবে, দুঃখপ্রকাশ করবে সেটা না করে তারা আবার সামাজিক যোগাযোগমাধ্যমে এসে বলছে আরও আগুন লাগাও, আরও মানুষ মারো এবং আরও বিশৃঙ্খলা সৃষ্টি করো- এরকম বিভিন্ন রকম উস্কানি দিচ্ছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, তারা বাইরের দেশে বসে উস্কানি দিচ্ছে, আর এতে আমাদের নিরীহ মানুষ বাস-ট্রাকে আগুন লাগাচ্ছে। ঘুমন্ত অবস্থায় হেলপার-ড্রাইভার মারা যাচ্ছে। ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হচ্ছে। তারা আবারো সেই পুরনো দিনের রাজনীতিতে ফিরে যাচ্ছে। এমপি’র বাড়িতে আগুন দেয়া অথবা পুলিশ স্টেশনে আগুন দেয়া কোনো ভালো মানুষের কাজ না। এসব বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা বিএনপি’র সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ অনেকে উপস্থিত ছিলেন।
যাদের দেশে থাকার সাহস নাই, তারা ফেসবুকে উস্কানি দিচ্ছে -সমাজকল্যাণ মন্ত্রী
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
২১ নভেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
