কাবুলের একটি হাসপাতালে পাকিস্তানে বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহতের কথা জানিয়েছে আফগানিস্তান সরকার। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রশিদ খান, মোহাম্মদ নবী, নাভিন উল হক, আজমতউল্লাহ ওমরজাইরা। আফগান ক্রিকেটের সবচেয়ে বড় নাম রশিদের মতে, পাকিস্তান যুদ্ধাপরাধ করেছে। অন্যদিকে, ইসরাইলের সঙ্গে পাকিস্তানের কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন না নাভিন।
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সোমবার স্থানীয় সময় রাত ৯টা নাগাদ কাবুলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। রমজান মাসে রোজার পর বাইরে থাকা স্থানীয়রা নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকেন। আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, মাদকাশক্তি চিকিৎসা কেন্দ্রটির পুরো অংশই ধ্বংস হয়ে গেছে।

no need
২ মাস আগেAfganistan-e Hospital-e Boma Hamla. Pakistani Sarker, onek Army "Ottachari".