নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক। শুক্রবার জুমার নামাজ শেষে নিজ গ্রামের মসজিদ থেকে বের হওয়ার পর উপজেলার আলমনগর এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওমর ফারুকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। এ ছাড়া তিনি নবীনগর থানায় দায়ের করা একটি রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।