মৌলভীবাজারে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া

ফন্ট সাইজ:

বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবদলের উদ্যোগে মিলাদ, দোয়া ও শিরনি বিতরণ করা হয়েছে। গতকাল বাদ জুমা মৌলভীবাজার শহরের হযরত সৈয়দ শাহ মোস্তাফা (র.) দরগাহ মসজিদে যুবদল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম মুহিতের সার্বিক তত্ত্বাবধায়নে মিলাদ, দোয়া ও শিরনি বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, কানাডা বিএনপি’র সাবেক সভাপতি ফয়সল আহমদ চৌধুরী, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, বকশী মিছবাহ উর রহমানসহ জেলা যুবদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। দোয়া ও মিলাদ পরিচালনা করেন দরগাহ মসজিদের খতিব মাওলানা শিহাব উদ্দিন ও ইমাম হাফিজ মাওলানা মির্জা শামীম আহমদ। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রয়াত পিতা বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত মাতা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ তাদের পরিবার এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। মিলাদ ও দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে শিরনি বিতরণ করা হয়।