কুমিল্লার লাকসাম উপজেলার নরপাটি এলাকায় সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আনিসুর রহমান মজুমদারের নবনির্মিত চারতলা ভবনে তার প্রতিষ্ঠিত ‘নরপাটি এতিমখানা’র উদ্বোধন করা হয়েছে। এতিম শিশুদের বিনামূল্যে আধুনিক ও মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ উপলক্ষে এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার সকাল ৭টায় এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি এবং নরপাটি এতিমখানার সভাপতি ড. এসএম মাহবুব-উল হক মজুমদারের সভাপতিত্বে এবং মাওলানা ফজলুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইছাপুরা সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক শেখ মো. জাকির হোসেন মজুমদার ও এতিমখানার সুপার মুফতি হাবিবুর রহমান ইসহাকী।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন গাজিমুড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, নাঙ্গলকোট আফসারুল উলুম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল কাদের, ফুলগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ইয়াছিন মজুমদার, উপাধ্যক্ষ মাসুম বিন নোমান, লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের খতিব মাওলানা বিল্লাল হোসেন মালেকী, মোহনপুর আলিম মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান, লাকসাম পাইলট জামে মসজিদের খতিব মাওলানা মীর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, লাকসাম এতিমখানার সুপার মাওলানা মো. বাকি বিল্লাহ এবং মাওলানা মো. হায়াতুন নবী।
এছাড়া রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন লাকসাম পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি মৌলভী ইব্রাহীম খলিল এবং ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিন মহসিন প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আনিসুর রহমান মজুমদারের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, এতিম ও অসহায় শিশুদের জন্য বিনামূল্যে আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত প্রশংসনীয়। তবে শুধু শিক্ষার সুযোগ সৃষ্টিই নয়, শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি যুগোপযোগী মানসম্মত শিক্ষা নিশ্চিত করাও জরুরি। এ ক্ষেত্রে আলেম-ওলামা ও শিক্ষাবিদদের সম্মিলিত পরামর্শ ও সহযোগিতা প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহজাহান কবির, শেখ জাহিদ হোসেন মজুমদার, মো. মাকসুদুর রহমান মজুমদার অশ্রু, বাবুল খান, আব্দুল মমিন, নাজমুল হোসেন ও মো. ফাহিম।
আলোচনা শেষে এতিমখানার সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাজিমুড়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম। সবশেষে অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নরপাটি এতিমখানার উদ্বোধন
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
বাংলারজমিন
১৮ মিনিট আগে
২০ নভেম্বর (শুক্রবার), ২০২৬, ৮ঃ৩৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
