ঢাকায় কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

ফন্ট সাইজ:

রাজধানীর ভাটারার নয়ানগর এলাকায় প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক কলেজছাত্রী (১৬)। এ ঘটনায় ভাটারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলার পাঁচ ঘণ্টার মধ্যেই জড়িত দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভাটারা থানার পুলিশ জানায়, স্থানীয় একটি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির ছাত্রী ওই কিশোরী ৮ই মার্চ সকাল ১১টার দিকে তার প্রেমিকের সঙ্গে বেড়াতে বের হয়। একপর্যায়ে তারা নয়ানগরের একটি ফ্ল্যাটে যায়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিক কিশোরীকে ধর্ষণ করে। পরে তার ব্যাগ থেকে এক হাজার টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। এ সময় তার এক বন্ধু ঘরে ঢুকে কিশোরীকে জানায় ধর্ষণের ঘটনা সে ভিডিও করে রেখেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ভয় দেখিয়ে সেও কিশোরীকে ধর্ষণ করে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী। সে গত ৮ই মার্চ সকাল ১১টার দিকে তার প্রেমিকের (১৭) সঙ্গে বেড়াতে বের হয়। একপর্যায়ে তারা নয়ানগরের একটি ফ্ল্যাটে যায়। সেখানে বিয়ের কথা বলে কিশোরীকে ধর্ষণ করে তার প্রেমিক। পরে সে মেয়েটির পার্স থেকে এক হাজার টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। এ সময় তার এক বন্ধু ঘরে ঢুকে কিশোরীকে জানায় ধর্ষণের ঘটনা সে ভিডিও করে রেখেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ভয় দেখিয়ে সেও কিশোরীকে ধর্ষণ করে। পরবর্তীতে মেয়েটি তার বাসায় ফিরে গেলে স্বজনরা ঘটনাটি জানতে পারেন। শনিবার রাতে তারা নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তিনি বলেন, মামলা করার পরই আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। রোববার ভাটারার সাঈদনগরের বি-ব্লক থেকে ধর্ষণে জড়িত দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়। সেই সঙ্গে ধর্ষণ প্রমাণে প্রয়োজনীয় পরীক্ষার জন্য ভুক্তভোগীকে পাঠানো হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন