জনগণ সেটা চাইবে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে সরকার

গোপালগঞ্জে আইজিপি

জনগণ সেটা চাইবে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে সরকার

ফন্ট সাইজ:

‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের নেতাকর্মীদের গত কয়েকদিনের নাশকতার চিত্র দেখতে আজ সকালে গোপালগঞ্জ পরিদর্শনে গেছেন পুলিশ, বিজিবি ও এসআরবি’র প্রধান। শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন তারা। বৈঠক শেষে আইজিপি আলী হোসেন ফকির সাংবাদিকদের জানিয়েছেন, যারা অশান্তি তৈরি করে তাদের সংখ্যা খুব বেশি নয়। জনগণ সেটা চাইবে সরকার সেই অনুযায়ীই সিদ্ধান্ত নেবে। আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান আইজিপি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘এখন পর্যন্ত অনেক পরিস্থিতি ভালো দেখছি। আগামীতেও ভালো থাকবে। আপনারা সবাই মিলে শান্তিপ্রিয় মানুষ, যারা অশান্তি তৈরি করে তাদের বিরুদ্ধে অবস্থান নিন। তাদের সংখ্যা খুব বেশি নয়। তিনি বলেন, ‘আপনারা শান্তি ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবেন।

এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন। এটাই আমার অনুরোধ।’ গোপালগঞ্জবাসীর উদ্দেশে প্রশ্ন রেখে পুলিশ প্রধান বলেন, ‘আপনারা কি চান, এখানে পুলিশ দরকার নেই? আপনারা নিজেরাই আইনশৃঙ্খলা বজায় রাখবেন? থানাগুলো পুড়িয়ে দেয়া হয়েছে। এই থানাগুলো কাদের জন্য? আমাদের জন্য, আপনাদের জন্য, জনগণের জন্য। আপনারা যদি নিজেদের থানা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কাজ করবে কীভাবে?’

জনগণকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতার আহ্বান জানিয়ে আলী হোসেন ফকির বলেন, দেশে যদি আইন মেনে চলা নাগরিক না থাকে, আপনারা যদি পুলিশকে সহযোগিতা না করেন, তাহলে পুলিশ কীভাবে কাজ করবে? উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘ধরুন, এখানে ১০ লাখ মানুষ আছেন, আর পুলিশ সদস্য আছেন মাত্র ২০ জন। একজন থানায় দায়িত্ব পালন করছেন। আপনাদের মানসিক সমর্থন ও সার্বিক সহযোগিতা ছাড়া এই ২০ জন পুলিশ সদস্য কি কাজ করতে পারবেন? আপনারা যদি চান, এখানে পুলিশ দরকার নেই, আপনারাই নিজেদের আইনশৃঙ্খলা বজায় রাখবেনÑতাহলে সেটিও বলুন। আপনারা কী চান, তা কি বলবেন না? অবশ্যই বলবেন। বিষয়টি হচ্ছে, জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে।’