সুন্দরগঞ্জে আঁখি ও আদিল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সুন্দরগঞ্জে আঁখি ও আদিল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ফন্ট সাইজ:

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও সন্তান হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় (১৯ নভেম্বর) উপজেলার বজরা কঞ্চিবাড়ী বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তারা বলেন, একজন মা ও তার নিষ্পাপ সন্তানকে নির্মমভাবে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। তদন্তের নামে কোনো ধরনের গাফিলতি বা কালক্ষেপণ বরদাশত করা হবে না। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। একই সঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন এবং কোনো অপরাধী যেন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, সেদিকেও প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুন্দরগঞ্জ উপজেলা, মাসুম পারভেজ জেলা বিএনপির সদস্য, আননা কায়ছার আহ্বায়ক কঞ্চিবাড়ি ইউনিয়ন বিএনপি, কবি ও সাংবাদিক সাইফুল আকন্দ, রায়হান মিয়া, ইউশা আহমেদ তালহা, নিহত আঁখির মা নাজমা বেগম, মেয়ে রেজোয়ান আক্তার, ভাই নাজমুল হোসেন রনি, খালা আনোয়ারা বেগম পাখি সহ এলাকার আরও অনেকে। তারা মা ও সন্তান হত্যার ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এ সময় বক্তারা বলেন, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নৃশংস এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এলাকাবাসী আন্দোলন চালিয়ে যাবে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত এলাকাবাসী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং নিহতদের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।