চট্টগ্রামের সীতাকুণ্ডের মুরাদপুরে পীর-এ কামেল শাহ সুফি কাজী মোহাম্মদ জামালুল্লাহ (রহ.)-এর ৩৫তম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাতে দক্ষিণ মুরাদপুর জামালিয়া দরবার শরিফ কমপ্লেক্স মাঠে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন পীরে কামেল শাহ সুফি কাজী মুহাম্মদ নূরুল মোস্তফা কামাল। প্রধান ওয়ায়েজ ছিলেন ভারতের ফুরফুরা শরিফের আল্লামা মুফতি আজমত উল্লাহ সিদ্দিকী আল-কুরাইশী। মাহফিলে স্থানীয় ও আমন্ত্রিত আলেমরা বক্তব্য দেন। দিনব্যাপী কোরআন খতম, কেরাত, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা, জিকির ও মিলাদ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জামালিয়াহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শেষে বিশেষ মোনাজাত ও তবারক বিতরণ করা হয়। প্রধান ওয়ায়েজ তার বক্তব্যে নামাজ আদায়, হালাল উপার্জন, সত্যের পথে চলা, মানুষের হক আদায় এবং প্রতিবেশীদের সঙ্গে সদাচরণের আহ্বান জানান।
সীতাকুণ্ডে জামালুল্লাহ (রহ.)-এর ৩৫তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
বাংলারজমিন
৫৫ মিনিট আগে
১৯ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬, ৮ঃ৫৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
