দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হবে এ নির্বাচন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার পাঁচ ধাপে কোন কোন ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, সেই তালিকা প্রকাশ করেছে কমিশন।
প্রথম ধাপে: পঞ্চগড় সদর উপজেলা ১০ টি ইউনিয়ন; ঠাকুরগাঁও সদর ১১টি, রুহিয়া ৬ ও ভুল্লী ৫; দিনাজপুর জেলার বীরগঞ্জ ১১, বোচাগঞ্জ ৬ ও কাহারোল ৬; নীলফামারী সদর ১৪ ও সৈয়দপুর ৫; লালমনিরহাট সদর ৯; রংপুর জেলার কাউনিয়া ৬ ও গংগাচড়া ৯; কুড়িগ্রাম সদর ৮, রাজারহাট ৭ ও ফুলবাড়ী ৬; গাইবান্ধার গোবিন্দগঞ্জ ১৭ ও পলাশবাড়ীর ৮; জয়পুরহাট জেলার ক্ষেতলাল ২ ও আক্কেলপুর ৫; বগুড়া সদর ১১, গাবতলী ১১ ও শাজাহানপুর ৯; চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ৮ ও ভোলাহাট ৪; নওগাঁ সদর ১২, রাণীনগর ৮, আত্রাই ৮ ও মান্দার ১৪; রাজশাহীর মোহনপুর ৬ ও দুর্গাপুরের ৭; নাটোর সদর ৭ ও নলডাঙ্গা ৫; সিরাজগঞ্জের চৌহালী ৭ ও শাহজাদপুর ১৩; পাবনা সদর ৯, সুজানগর ১০ ও বেড়া ৯; মেহেরপুরের গাংনী ৯; কুষ্টিয়া সদর ১১; চুয়াডাঙ্গা সদর ৮; ঝিনাইদহ সদর ১৫; যশোরের শার্শা ১১; মাগুরা সদর ১২; নড়াইল সদর ১৩; বাগেরহাট সদর ৯, কচুয়া ৭, রামপাল ১০ ও মোংলা ৬; খুলনার ডুমুরিয়া ১৪, দিঘলিয়া ৬ ও ফুলতলা ৪; সাতক্ষীরা সদর ১৩ ও দেবহাটার ৫; বরগুনা সদর ১০; পটুয়াখালীর দুমকী ৩ ও মির্জাগঞ্জ ৬; ভোলা সদর ১১, লালমোহন ৬ ও তজুমদ্দিন ৪; বরিশালের বাবুগঞ্জ ৬ ও মুলাদী ৭; ঝালকাঠির কাঠালিয়া ৬; পিরোজপুরের মঠবাড়ীয়া ১০; টাঙ্গাইল সদর ৮, দেলদুয়ার ৮ ও নাগরপুর ১১; জামালপুরের মেলান্দহ ১১ ও মাদারগঞ্জ ৭; শেরপুরের নকলা ৯; ময়মনসিংহ সদর ১১, ফুলবাড়ীয়া ১৩ ও মুক্তাগাছা ১০; নেত্রকোনার কলমাকান্দা ৮ ও দুর্গাপুরের ৭; মানিকগঞ্জ সদর ১০; মুন্সীগঞ্জ সদর ৯; ঢাকার ধামরাই ১৫; গাজীপুরের শ্রীপুর ৮; নরসিংদী সদর ১২; নারায়ণগঞ্জের আড়াইহাজার ১০; রাজবাড়ীর কালুখালী ৭ ও বালিয়াকান্দি ৭; ফরিদপুরের নগরকান্দা ৯ ও সালথা ৮; গোপালগঞ্জের কাশিয়ানী ১৪; মাদারীপুরের কালকিনি ১০ ও ডাসার ৫; শরীয়তপুর সদর ১০; সুনামগঞ্জ সদর ৯, বিশম্ভরপুর ৫, তাহিরপুর ৭ ও মধ্যনগর ৪; সিলেটের কোম্পানীগঞ্জ ৬, গোয়াইনঘাট ৯ ও জৈন্তাপুর ৬; মৌলভীবাজারের বড়লেখা ১০ ও জুড়ি ৫; হবিগঞ্জ সদর ৮, লাখাই ৬ ও মাধবপুর ১১; ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ৫ ও কসবা ৮; কুমিল্লা আদর্শ সদর ৬, কুমিল্লা সদর দক্ষিণ ১, চান্দিনা ১২, বুড়িচং ৮ ও ব্রাহ্মণপাড়া ৮; চাঁদপুর সদর ১২; ফেনীর ছাগলনাইয়া ৫, ফুলগাজী ৬ ও পরশুরাম ৩; নোয়াখালীর বেগমগঞ্জ ১৫; লক্ষ্মীপুর সদর ৭ ও রায়পুর ১০; চট্টগ্রামের মীরসরাই ১৬, সীতাকুণ্ড ৯ ও সন্দ্বীপ ১৩; কক্সবাজারের রামু ৯; খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি ৪ ও রামগড় ২ ও লক্ষ্মীছড়ি ৩; রাঙ্গামাটি সদর ৬, বিলাইছড়ি ৪ ও জুরাছড়ি ২; এবং বান্দরবান পার্বত্য জেলার আলীকদম ৪ ও থানচি উপজেলার ৪টি ইউপি রয়েছে।
দ্বিতীয় ধাপে: পঞ্চগড়ের তেতুলিয়া ৭; ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ৫; দিনাজপুর সদর ৯ ও বিরল ৮; নীলফামারীর কিশোরগঞ্জ ৯; লালমনিরহাটের পাটগ্রাম ৮; রংপুর সদর ৫, বদরগঞ্জ ১০ ও তারাগঞ্জ ৫; কুড়িগ্রামের রৌমারী ৬, চররাজিবপুর ৩ ও চিলমারী ৬; গাইবান্ধা সদর ১৩ ও সাদুল্যাপুর ৮; জয়পুরহাটের কালাই ৫; বগুড়ার শিবগঞ্জ ৮, মোকামতলা ৮ ও সোনাতলা ৭; চাঁপাইনবাবগঞ্জ সদর ১৪ ও নাচোল ৪; নওগাঁর বদলগাছি ৮ ও মহাদেবপুর ১০; রাজশাহীর বাগমারা ১৬; নাটোরের লালপুর ১০ ও বাগাতিপাড়া ৫; সিরাজগঞ্জ সদর ১০, কামারখন্দ ৪ ও কাজিপুর ১২; পাবনার সাঁথিয়া ৯; মেহেরপুর সদর ৬ ও মুজিবনগর ৪; কুষ্টিয়ার দৌলতপুর ১৪; চুয়াডাঙ্গালার আলমডাঙ্গা ১৩; ঝিনাইদহ’র হরিণাকুন্ডু ৮ ও শৈলকুপা ১৪; যশোর সদর ১৫; মাগুরার শালিখা ৭; নড়াইলের কালিয়া ১২; বাগেরহাটের শরণখোলা ৪ ও মোড়েলগঞ্জ ১৫; খুলনার কয়রা ৭, দাকোপ ৯ ও পাইকগাছা ১০; সাতক্ষীরার কালিগঞ্জ ১২, শ্যামনগর ৯, আশাশুনি ১১; বরগুনার পাথরঘাটা ৭, বামনা ৪ ও বেতাগী ৭; পটুয়াখালী সদর ১২, কলাপাড়া ৭ ও রাঙ্গাবালী ৬; ভোলার চরফ্যাশন ১৫ ও মনপুরা ২; বরিশাল সদর ১০ ও বাকেরগঞ্জ ১৪; ঝালকাঠি সদর ৯; পিরোজপুর সদর ৭, ভান্ডারিয়া ৬ ও জিয়ানগর ৫; টাঙ্গাইলের ভুয়াপুর ৬, গোপালপুর ৫ ও কালিহাতী ১০; জামালপুর সদর ১৫ ও ইসলামপুর ১২; শেরপুর সদর ১৪; ময়মনসিংহের হালুয়াঘাট ১২ ও ধোবাউড়া ৭; নেত্রকোনা সদর ১২ ও বারহাট্টা ৭; মানিকগঞ্জের হরিরামপুর ১৩, দৌলতপুর ৮ ও শিবালয় ৭; মুন্সীগঞ্জের গজারিয়া ৮; ঢাকা সাভার ১২; গাজীপুর সদর ১ ও কালীগঞ্জ ৭; নরসিংদীর রায়পুরা ২২; নারায়ণগঞ্জ সদর ৭ ও রূপগঞ্জ ৭; রাজবাড়ী সদর ১৪ ও গোয়ালন্দ ৪; ফরিদপুরের সদরপুর ৯ ও চরভদ্রাসন ৪; গোপালগঞ্জ সদর ১৫; মাদারীপুর সদর ১৫; শরীয়তপুরের নড়িয়া ১৪ ও জাজিরা ১১; সুনামগঞ্জের জামালগঞ্জ ৬, দিরাই ৯, শাল্লা ৪ ও ধর্মপাশা ৬; সিলেট সদর ৪ ও দক্ষিণ সুরমা ৭; মৌলভীবাজার সদর ১২; হবিগঞ্জের আজমিরীগঞ্জ ৫ ও বানিয়াচং ১৫; ব্রাহ্মণবাড়িয়া সদর ১১ ও বিজয়নগর ১০; কুমিল্লার দাউদকান্দি ১২, তিতাস ৯, মেঘনা ৮ ও হোমনা ৯; চাঁদপুরের শাহরাস্তি ১০ ও হাজীগঞ্জ ১১; ফেনী সদর ১২, সোনাগাজী ৯; নোয়াখালীর হাতিয়া ১১; লক্ষ্মীপুরের কমলনগর ৯ ও রামগতি ৫; চট্টগ্রামের আনোয়ারা ৯, কর্ণফুলী ৫ ও বোয়ালখালী ৮; কক্সবাজার সদর ২, উখিয়া ৫ ও টেকনাফ ৬; খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি সদর ৫, মানিকছড়ি ৩ ও মাটিরাঙ্গা ৭; রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু ৭, বাঘাইছড়ি ৮ ও বরকল ৫; বান্দরবান পার্বত্য জেলার বান্দরবান সদর ৬ ও রুমা ৪ ও রোয়াংছড়ির ৪টি ইউপি রয়েছে।
তৃতীয় ধাপে: পঞ্চগড়ের আটোয়ারী ৬; ঠাকুরগাঁও’র পীরগঞ্জ ১০; দিনাজপুরের ফুলবাড়ী ৭, হাকিমপুর ৩, নবাবগঞ্জ ৯, বিরামপুর ৭ ও ঘোড়াঘাট ৪; নীলফামারীর জলঢাকা ১১; লালমনিরহাটের হাতীবান্ধা ১২; রংপুরের পীরগাছা ৯ ও মিঠাপুকুর ১৭; কুড়িগ্রামের নাগেশ্বরী ১৪ ও ভুরুংগামারী ১০; গাইবান্ধার সুন্দরগঞ্জ ১৪; জয়পুরহাট সদর ৯; বগুড়ার আদমদিঘী ৬, ধুনট ১০, দুপচাচিয়া ৬ ও কাহালু ৯; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ১৪; নওগাঁর ধামইরহাট ৮ ও পত্নীতলা ১১; রাজশাহীর চারঘাট ৬ ও বাঘা ৭; নাটোরের সিংড়া ১২; সিরাজগঞ্জের রায়গঞ্জ ৯ ও তাড়াশ ৬; পাবনার ঈশ্বরদী ৭ ও আটঘরিয়া ৫; কুষ্টিয়ার মিরপুর ১১ ও ভেড়ামারা ৬; চুয়াডাঙ্গার দামুড়হুদা ৬ ও জীবননগর ১; ঝিনাইদহ‘র কোটচাঁদপুর ৫ ও কালীগঞ্জ ১১; যশোরের বাঘারপাড়া ৯ ও অভয়নগর ৮; মাগুরার মহম্মদপুর ৮; নড়াইলের লোহাগড়া ১২; বাগেরহাটের ফকিরহাট ৮ ও মোল্লাহাট ৭; খুলনার বটিয়াঘাটা ৭, রূপসা ৫ ও তেরখাদা ৬; সাতক্ষীরার তালা ১২; বরগুনা আমতলী ৬, তালতলি ৬; পটুয়াখালীর দশমিনা ৬, গলাচিপা ১২; ভোলার বোরহানউদ্দিন ৯ ও দৌলতখান ৯; বরিশালের উজিরপুর ৯ ও বানারীপাড়া ৮; ঝালকাঠির নলছিটি ১০; পিরোজপুরের কাউখালী ৪ ও নেছারাবাদ ১০; টাঙ্গাইলের বাসাইল ৬, মির্জাপুর ১৪ ও সখিপুর ৮; জামালপুরের সরিষাবাড়ী ৮; শেরপুরের নালিতাবাড়ী ১২; ময়মনসিংহের গফরগাঁও ৭, দক্ষিণ গফরগাঁও ৮ ও ভালুকা ১১; নেত্রকোনার খালিয়াজুড়ী ৬, মোহনগঞ্জ ৭ ও মদন ৮ এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ ১১, তাড়াইল ৭, অষ্টগ্রাম ৮, ইটনা ৯ ও মিঠামইন ৭; মানিকগঞ্জের সিংগাইর ১১; মুন্সীগঞ্জের টংগীবাড়ী ১২ ও লৌহজং ১০; ঢাকার দোহার ৫ ও নবাবগঞ্জ ১৪; গাজীপুরের কাপাসিয়া ১১; নরসিংদীর মনোহরদী ১২ ও বেলাব ৮; এবং নারায়ণগঞ্জের বন্দর ৫; রাজবাড়ীর পাংশা ১০; ফরিদপুরের ভাংগা ১২ ও মধুখালী ৭; গোপালগঞ্জের কোটালীপাড়া ১১; মাদারীপুরের শিবচর ১৭; শরীয়তপুরের গোসাইরহাট ৮; সুনামগঞ্জের জগন্নাথপুর ৮ ও শান্তিগঞ্জ ৮; সিলেটের কানাইঘাট ৯ ও জকিগঞ্জ ৯; মৌলভীবাজারের রাজনগর ৮; হবিগঞ্জের নবীগঞ্জ ১৩ ও বাহুবল ৭; ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ১৩, সরাইল ৯ ও আশুগঞ্জ ৮; কুমিল্লার চৌদ্দগ্রাম ১৩, নাংগলকোট ৮ ও লালমাই ৫; চাঁদপুরের মতলব (উত্তর) ১৩ ও মতলব (দক্ষিণ) ৪; ফেনীর দাগনভূঁঞা ৮; নোয়াখালী সদর ১০, সুবর্ণচর ৮ ও কবিরহাট ৭; লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ৯; চট্টগ্রামের রাউজান ১৪, রাঙ্গুনিয়া ১৫ ও ফটিকছড়ি উত্তর ৬, ফটিকছড়ি ১০; কক্সবাজারের পেকুয়া ৬ ও কুতুবদিয়া ৬; খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি ৫, দীঘিনালা ৩ ও গুইমারা ৩; রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী ৪ ও নানিয়ারচর ৪; এবং বান্দরবান পার্বত্য জেলার লামা ৭ ও নাইক্ষ্যংছড়ি ৫টি ইউপি রয়েছে।
চতুর্থ ধাপে: পঞ্চগড়ের বোদা ১০; ঠাকুরগাঁও’ হরিপুর ৬ ও বালিয়াডাংগী ৮; দিনাজপুরের পার্বতীপুর ৮; নীলফামারীর ডিমলা ৭ ও ডোমার ১০; লালমনিরহাটের আদিতমারী ৮ ও কালীগঞ্জ ৮; রংপুরের পীরগঞ্জ ১৪; কুড়িগ্রামের উলিপুর ১৩; গাইবান্ধার ফুলছড়ি ৬ ও সাঘাটা ৯; জয়পুরহাটের পাঁচবিবি ৭; বগুড়ার নন্দীগ্রাম ৫, সারিয়াকান্দি ১২ ও শেরপুর ১০; নওগাঁর পোরশা ৬, নিয়ামতপুর ৮ ও সাপাহার ৬; রাজশাহীর পুঠিয়া ৩ ও পবা ৭; নাটোরের বড়াইগ্রাম ৭ ও গুরুদাসপুর ৬; সিরাজগঞ্জের উল্লাপাড়া ১৪ ও বেলকুচি ৬; পাবনার ভাংগুড়া ৬, ফরিদপুর ৬ ও চাটমোহর ১১; কুষ্টিয়ার কুমারখালী ১১ ও খোকশা ৯; ঝিনাইদহ’র মহেশপুর ১২ ও ঝিনাইদহ সদর ২; যশোরের মনিরামপুর ১৬ ও কেশবপুর ১১; মাগুরার শ্রীপুর ৮; বাগেরহাটের চিতলমারী ৭; সাতক্ষীরার কলারোয়া ১২; পটুয়াখালীর বাউফল ১৫; ভোলার লালমোহন ২; বরিশালের আগৈলঝাড়া ৫ ও গৌরনদী ৭; পিরোজপুরের নাজিরপুর ৯; টাঙ্গাইলের মধুপুর ৯, ধনবাড়ী ৭, ঘাটাইল ৮ ও নাগরপুর ১; জামালপুরের বকশীগঞ্জ ৭ ও দেওয়ানগঞ্জ ৭; শেরপুরের শ্রীবরদী ১০; ময়মনসিংহের গৌরিপুর ১০, তারাকান্দা ১০ ও ফুলপুর ১০; নেত্রকোনার আটপাড়া ৭ ও কেন্দুয়া ১৩; কিশোরগঞ্জেরর ভৈরব ৭, কুলিয়ারচর ৬, কটিয়াদি ৯ ও পাকুন্দিয়া ৯; মানিকগঞ্জের সাটুরিয়া ৯ ও ঘিওর ৭; মুন্সীগঞ্জের শ্রীনগর ১৪; ঢাকার কেরানীগঞ্জ ১২ ও ধামরাই ১; গাজীপুরের কালিয়াকৈর ৯; নরসিংদীর শিবপুর ৯ ও পলাশ ৪; নারায়ণগঞ্জের সোনারগাঁও ১০; ফরিদপুরের আলফাডাংগা ৩ ও বোয়ালমারী ১০; গোপালগঞ্জের টুংগীপাড়া ৫; মাদারীপুরের রাজৈর ১০; শরীয়তপুরের ডামুড্যা ৭; সুনামগঞ্জের ছাতক ১৩ ও দোয়ারাবাজার ৯; সিলেটের গোলাপগঞ্জ ১১ ও বিয়ানীবাজার ১০; মৌলভীবাজারের কমলগঞ্জ ৯ ও শ্রীমঙ্গল ৯; হবিগঞ্জের চুনারুঘাট ১০ ও শায়েস্তাগঞ্জ ১; ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ১৩; কুমিল্লার বরুড়া ৯, লাকসাম ৫ ও মনোহরগঞ্জ ১১; চাঁদপুরের হাইমচর ৪ ও ফরিদগঞ্জ ১৪; নোয়াখালীর সেনবাগ ১০ ও কোম্পানীগঞ্জ ৮; লক্ষ্মীপুরের রামগঞ্জ ১০; চট্টগ্রামের লোহাগাড়া ৯, সাতকানিয়া ১৬, বাঁশখালী ১৩; কক্সবাজারের চকরিয়া ১১ ও মাতামুহুরী ৭; এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই ৫ ও রাজস্থলীর ৩টি ইউপি রয়েছে।
পঞ্চম ধাপে: পঞ্চগড়ের দেবীগঞ্জ ১০; দিনাজপুরের চিরিরবন্দর ১২ ও খানসামা ৬; নীলফামারী সদর ১; বগুড়ার গাবতলী ১; রাজশাহী তানোর ৭ ও গোদাগাড়ী ৯; পাবনা সদর ১; যশোরের চৌগাছা ১১ ও ঝিকরগাছা ১১; বরিশালে হিজলা ৬ ও মেহেন্দিগঞ্জ ১৪; শেরপুরের ঝিনাইগাতী ৭; ময়মনসিংহের ত্রিশাল ১২, ঈশ্বরগঞ্জ ১১ ও নান্দাইল ১৩; নেত্রকোনার পূর্বধলা ১১; কিশোরগঞ্জ সদর ১১, হোসেনপুর ৬, নিকলী ৭ ও বাজিতপুর ১১; মুন্সীগঞ্জের সিরাজদিখান ১৪; গোপালগঞ্জের মুকসুদপুর ১৬; শরীয়তপুর সদর ১ ও ভেদরগঞ্জ ১২; সিলেটের বালাগঞ্জ ৬, ওসমানীনগর ৮ ও বিশ্বনাথ ৩; মৌলভীবাজারের কুলাউড়া ১৩; ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ২০; কুমিল্লার দেবীদ্বার ১৫, মুরাদনগর ১২ ও বাঙ্গরা ১০; চাঁদপুরের কচুয়া ১২; নোয়াখালীর সোনাইমুড়ী ১০ ও চাটখিল ৮; চট্টগ্রামের পটিয়া ১৭, চন্দনাইশ ৮ ও হাটহাজারী ১৪; এবং কক্সবাজারের মহেশখালীর ৭টি ইউপি রয়েছে।
