বরিশালে শেখ ফারহান নাদীম নামের জেলা জজ আদালতের এক বিচারকের নিখোঁজ নিয়ে দেশব্যাপি তোলপাড় চলছিল। তার সন্ধানে জোর তৎপরতা শুরু হয় আইনশৃখলা রক্ষাকারী বাহিনীর। অবশেষে তাকে উদ্ধার করেছে কুয়াকাটা বীচ পুলিশ। তাকে সমুদ্র তীরে ভ্রমণরত অবস্থায় পাওয়া গেছে। মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সুশান্ত সরকার জানান, উদ্ধার হওয়া বিচারককে আনতে একটি দল কুয়াকাটায় পাঠানো হয়েছে। তাকে বরিশালে আনার পর আনুষ্ঠানিকভাবে মিডিয়াকে বিস্তারিত জানানো হবে।
বিচারক শেখ ফারহান নাদীম বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন মেহেন্দীগঞ্জ সিভিল জজ আদালতে কর্মরত ছিলেন। মঙ্গলবার অফিস শেষে তিনি আর বাসায় ফেরেননি। পরিবারের পক্ষ থেকে একদিন পর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
